কচুয়ায় ক্ষতিপূরন চেয়ে গরু মালিকের থানায় অভিযোগ

Default User
শান্তুু ধর,কচুয়া
আপডেটঃ অক্টোবর ৩, ২০২১ | ৭:২৯
Link Copied Successfully!

কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের প্রসন্নকাপ গ্রামে এক পল্লী চিকিৎসকের ভূল চিকিৎসায় ৩টি গরু গুরুতর অসুস্থ্য হয়ে পড়ার অভিযোগ উঠেছে। পরে স্থানীয়দের সহায়তায় ওই গরুগুলো পৃথক ভাবে জবাই করা হয়েছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্থ গরুর মালিক কৃষক ওমর ফারুক প্রধান বাদী হয়ে ক্ষতিপূরন চেয়ে অভিযুক্ত পশু চিকিৎসক সুমন মেম্বারের বিরুদ্ধে গতকাল রবিবার কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

থানায় লিখিত অভিযোগ ও ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে, প্রসন্নকাপ গ্রামের কৃষক ওমর ফারুক প্রধানের করইশ জাতের ছোট-বড় ৬টি গরু রয়েছে। তন্মধ্যে ১টি বড় গরুর জ¦র দেখা দিলে বৃহস্পতিবার পাশ^বর্তী মুরাদপুর গ্রামের অধিবাসী চৌমুহনী বাজারের পশু চিকিৎসক (কৃত্রিম প্রজনন কর্মী) সাবেক ইউপি সদস্য সুমন মিয়াকে খবর দেন। এসময় সুমন মেম্বার কৃষক ফারুক প্রধানের ৩টি গরুর তাপমাত্রা মেপে প্রতিটি গরুকে ইনজেকশন পুশ করেন। এতে করে পরদিন শুক্রবার সকালে প্রথমে একটি গরু অসুস্থ্য হলে স্থানীয় লোকজনের পরামর্শে জবাই করা হয়। একই ভাবে বিকালে পরপর অপর দুটি গরুও অসুস্থ্য হয়ে পড়লে স্থানীয়দের পরামর্শে ওই দুটি গরুকেও জবাই করা হয়।

বিজ্ঞাপন

কৃষক ওমর ফারুক প্রধান বলেন, আমার গরু গুলোকে পশু চিকিৎসক সুমন মেম্বার মেয়াদহীন ইনজেকশন পুশ করায় অসুস্থ্য হয়ে পড়ে,এতে আমার প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতিসাধান হয় এবং তাকে বারবার ফোন করার পরও তিনি গরু গুলোকে দেখতে আসেননি। এ অবস্থায় পশু চিকিৎসক সুমন মেম্বারকে দায়ী করে ক্ষতিপূরন দাবি করেন তিনি

 

অভিযুক্ত পশু চিকিৎস্যক সুমন মেম্বার বলেন, আমার আগেও অপর একজন চিকিৎসক ওই গরু গুলোকে চিকিৎসা করেন। গরু গুলোর খুড়া রোগে (ছোয়াছোয়ি) আক্রান্ত হওয়ায় খুবই জ¦র ছিল। আমি চিকিৎসক হিসেবে ইনজেকশন দিয়ে চেষ্টা করেছি গরুগুলো ভালো করে তুলতে। তবে মেয়াদহীন ইনজেকশনে বিষয়টি অস্বীকার করেন তিনি। এদিকে এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে কৃষক ওমর ফারুক প্রধানকে ক্ষতিপূরন দেয়ার দাবি জানিয়েছে।

বিজ্ঞাপন

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব