প্রবাসী কচুয়া জাতীয়তাবাদী ফোরামের-কচুয়া আহবায়ক কমিটি গঠন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ১, ২০২১ | ২:৫৪
Link Copied Successfully!

বিভিন্ন দেশে অবস্থানরত জাতীয়তাবাদী বিশ্বাসী,ত্যাগী নির্যাতিত কচুয়ার নেতাকর্মীদের ঐক্য মতে” আর্দশিক বন্ধনে গড়ি ভ্রাতৃত্বের জোড়া প্রবাসী হয়ে কচুয়া বিএনপির তৃনমূলের নেতা-কর্মীদের পাশে মোরা” এই স্লোগানকে ধারন করে গতকাল ৩০ সেপ্টেম্বর বিকালে আহবায়ক কমিটি গঠনের জন্য প্রবাসী ফোরাম থেকে দ্বায়িত্ব পাওয়া সমন্বয়ক মোহাম্মদ শহীদুল ইসলাম ও মোহাম্মদ হান্নান শেখ’র সুপারিশে ১০ সদস্য বিশিষ্ট কচুয়া সদর দক্ষিন ইউনিয়ন ভিত্তিক প্রবাসী কচুয়া জাতীয়তাবাদী ফোরামের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

প্রবাসী কচুয়া উপজেলা জাতীয়তাবাদী ফোরামের আহবায়ক তৌহিদুল ইসলাম তুহিন ও সদস্য সচিব আব্দুস সাত্তার পাঠান এই কমিটি অনুমোদন দেন।

বিজ্ঞাপন

এতে মোহাম্মদ গোলাম মোস্তফা তালুকদার (ওমান) কে আহবায়ক, মোহাম্মদ ইয়াছিন (মালদ্বীপ) কে সদস্য সচিব সিনিয়র যুগ্ন আহবায়ক মোহাম্মদ আবুল খায়ের ( সৌদি আরব), যুগ্ন আহবায়ক মোহাম্মদ মোতাহার হোসেন বাবু ( মালয়েশিয়া), মোহাম্মদ আল-শাহীন মিয়াজী ( সৌদি আরব), মোহাম্মদ ফরহাদ হোসেন (সৌদি আরব) নির্বাচিত করা হয়।

এছাড়া সম্মানিত সদস্যরা হলেন, মোহাম্মদ মাহবুব আলম ( সৌদি আরব), মোহাম্মদ সাখাওয়াত হোসেন দিপু ( বাহরাইন), মোহাম্মদ ফয়েজ উল্লাহ (সৌদি আরব) ও মোহাম্মদ এ এইচ আরিফ হুসাইন (সৌদি আরব) কে নির্বাচিত করে আগামী ৬০ দিনের মধ্যে কচুয়া সদর দক্ষিন ইউনিয়নের বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত জাতীয়তাবাদী আর্দশে বিশ্বাসী সকল নেতা-কর্মীদের সাথে সমন্বয় করে পূর্নাঙ্গ কমিটি জমা দিতে নির্দেশ দেওয়া হলো।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব