
পৃথিবীর মায়া ত্যাগ করেছেন কণ্ঠশিল্পী মমতাজের মা
Link Copied Successfully!

আজ মানিকগঞ্জের পারিবারিক কবরস্থানে উজালা বেগমকে স্বামীর কবরের পাশে সমাহিত করা হবে। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বেশ কিছুদিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। চার দিন আগে তাঁর করোনা শনাক্ত হয়। এর মধ্যেই তিনি নিউমোনিয়াতে আক্রান্ত হন।
মায়ের বিদেহী আত্মার শান্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মমতাজ। এর আগে তিনি বাবা মধু বয়াতীকে হারান। তাঁর আরও দুই ভাই রয়েছে।
HO/N































