POPULAR BD NEWS
Popular BD News Logo

পৃথিবীর মায়া ত্যাগ করেছেন কণ্ঠশিল্পী মমতাজের মা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২১ | সময়: ২:২৪ অপরাহ্ণ

মা হারালেন কণ্ঠশিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের সাংসদ মমতাজ বেগম। তাঁর মা উজালা বেগমের বয়স হয়েছিল ৭৫ বছর। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন মমতাজ।

আজ মানিকগঞ্জের পারিবারিক কবরস্থানে উজালা বেগমকে স্বামীর কবরের পাশে সমাহিত করা হবে। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বেশ কিছুদিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। চার দিন আগে তাঁর করোনা শনাক্ত হয়। এর মধ্যেই তিনি নিউমোনিয়াতে  আক্রান্ত হন।

মমতাজ বেগম বাংলাদেশের জনপ্রিয় লোকসংগীত শিল্পী। চার দশকের ক্যারিয়ারে সাত শতাধিক গান গেয়ে রেকর্ড সৃষ্টি করেন তিনি। শ্রেষ্ঠ শিল্পী হিসেবে দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনি দুবার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাংসদ হয়েছেন।

মায়ের বিদেহী আত্মার শান্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মমতাজ। এর আগে তিনি বাবা মধু বয়াতীকে হারান। তাঁর আরও দুই ভাই রয়েছে।

HO/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন