কচুয়া রহিমানগর বাজারে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ২৯, ২০২১ | ১১:৩১
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর মধ্য বাজারে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করেছে প্রশাসন। ২৯ সেপ্টেম্বর বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হাছানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা হয়।

উচ্ছেদকৃত ব্যবসায়ী প্রতিষ্ঠান গুলো হচ্ছে, আনোয়ার উল্যাহ’র রাজ হোটেল, শাহজাহান প্রধানীয়ার ইসলামিয়া হোটেল এন্ড সুইটমিট গোলাম মোস্তফার আলামিন সুপার মার্কেট,কামাল হোসেন প্রধানীয়ার জে.কে শপিং সেন্টার ও জাকির হোসেনের আলপনা টেইলার্স।

আজ সকাল থেকে দুপুর পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রশাসনের লোকজনের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হাছান পপুলার বিডি নিউজকে জানান, ‘জেলা পরিষদ কর্তৃক বরাদ্দকৃত জায়গা লীজ গ্রহনের পর শর্ত ভঙ্গ করে দ্বিতল ভবন ও ছাদ নির্মান করার অভিযোগে ব্যবসায়ীদের কে ২০১৬ সালে কারন দর্শানো নোটিশ প্রদান করা হয়। উপযুক্ত কারন দর্শানোর জবাব দিতে ব্যর্থ হওয়ায় জেলা পরিষদ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলার রায়ের অনুসারে চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা