
ঔষুধ না পাওয়া রোগীদের ভিডিও বক্তব্য নেয়ায় ক্ষেপে গিয়ে যা বললেন কর্মকর্তা


চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রোগীদের সেবা কাজে কোনো সমস্যা আছে কিনা এ প্রতিনিধি অনুসন্ধানে গেলে, ১৮ নং বেডের রোগী ইব্রাহীম হোসেনের পিতা মিজানুর রহমান জানান, তার ছেলের পেটব্যথা ও ভমির অসুস্থতা হয়ে পড়ায় এ দিন সকালে ভর্তি করার পর হাসপাতালের কর্তৃপক্ষ দশ পয়সার ঔষুধও দেয়নি, দোকান থেকে কিনে আনতে হয়েছে। একই কথা বললেন,২০ এবং ১৬ নং বেডের রোগী মুখলেছুর রহমানের মেয়ে শাহনাজ ও মিজানুর রহমান। তারা আরো জানান, সকাল থেকে বিকেল ৩ টা পর্যন্ত রাউনে কর্তব্যরত কোনো ডাক্তার আসেনি।
এ ব্যাপারে কমপ্লেক্সের কর্মকর্তা সালাউদ্দিন মাহমুদ কে হাসপাতালে না পেয়ে তাকে ৩টা ১৮মিঃ সময় ফোন দিলে জানান,স্টকে পর্যাপ্ত ঔষুধ রয়েছে কেনো পায়নি খবর নেবো। অন্যদিকে কোনো কর্তব্যরত ডাক্তার রাউনে যায়নি কেনো বিষয়ে বলেন, ডাক্তার সোহেল রানা দায়িত্বে ছিলো, তিনি অফিসিয়াল কাজে চাঁদপুর রয়েছে, কিছুক্ষণ পরে এসে রাউনে যাবে। এর ১৫ মিঃ পর তিনি এ প্রতিনিধিকে ফোন দিয়ে বললেন, রোগীরাতো ঔষুধ পেয়েছে তারা আপনাকে মিথ্যা বলেছে, প্রতিনিধি এর উত্তরে জানান, তাদের ভিডিও বক্তব্য নেয়া হয়েছে।
এ কথার সাথে তিনি ক্ষেপে গিয়ে বললেন,বিনা অনুমতিতে কোনো সাংবাদিক হাসপাতালে প্রবেশের নিষেধ রয়েছে সরকারের, আপনি কি জানেননা? অনুমতি ছাড়া হাসপাতালে ঢুকে ভিডিও নিলেন কেনো?এবং তা প্রকাশ করলে আপনার বিরুদ্ধে মামলা করা হবে বলে হুমকি দিয়ে সংবাদ প্রকাশ না করার জন্য নিষেধ করে। এদিকে ১৬ নং বেডের রোগী মিজানুর রহমান ওই দিন সন্ধ্যার পূর্বে এ প্রতিনিধিকে জানান,আপনি চলে যাওয়ার পর হাসপাতাল থেকে আমাকে ১ টি স্যালাইনসহ অন্যান্য ঔষুধ দিয়েছে।


হাসপাতালে রোগীরা ঔষুধ পায়না এবং ওই দিন বিকেল পর্যন্ত কোনো ডাক্তার রোগীদের সেবায় রাউনে যায়নি বিষয়ে চাঁদপুর জেলা সিভিল সার্জেন কে অবগত করলে তিনি জানান,বিষয়টি আমি আমলে নিলাম এবং খতিয়ে দেখবো
E/N



























