পুকুরে দুর্বৃত্তের বিষে আট লক্ষ টাকার মাছ হারালেন ছাত্রলীগ নেতা কার্তিক রায়

Default User
শান্তুু ধর, কচুয়া
আপডেটঃ সেপ্টেম্বর ২৬, ২০২১ | ৩:৪৭
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া উপজেলায় এক মৎস্য খামারী ছাত্রলীগ নেতার পুকুরে রাতের আধারে দুর্বৃত্তদের দেওয়া বিষে ৮-৯লাখ টাকার মাছ মারা গেছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার ১২নং আশরাফপুর ইউনিয়নের ইউনিয়নের চাঙ্গিনী গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার সকালে মারা যাওয়া সব মাছ ভেসে উঠে। খামারের মালিক কার্তিক রায় এ বিষয়ে কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

বর্তমানে চাঁদপুর জেলা ছাত্রলীগের নেতা কার্তিক এর আগে ১২ নং আশরাফপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং কচুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক ছিলেন।

বিজ্ঞাপন

ভুক্তভোগী খামারি কার্তিক বলেন, মাছের পুকুর আমার বাড়ির সামনেই। আয়তনে প্রায় ৩৫-৪০ শতাংশের মতো হবে। বিষ দিয়ে পুকুরের সব মাছই মেরে ফেলেছে দুস্কৃতিকারীরা। আমার প্রায় ৮-৯ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শুক্রবার গভীর রাতে বিষ দিয়েছে জানিয়ে কার্তিক জানান, সকালে যখন পুকুর দেখতে এসেছি তখন দেখি মাছ নড়ে না। পরে দেখি মাছ মরে গেছে। অনেক টাকা ঋণ হয়ে আছি। অনেক বড় ক্ষতি হয়ে গেল আমার।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ও বিচার দাবি করে ফেসবুকে পোস্ট করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি ও জয়বাংলা স্কোয়াডের প্রধান সমন্বয়ক ফয়েজউল্লাহ মানিক।

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা