কুমিল্লায় ঘরে আগুন লেগে শিকলবাঁধা কলেজছাত্রের মৃত্যু

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ২২, ২০২১ | ১:৩০
Link Copied Successfully!

কুমিল্লার বুড়িচং উপজেলায় ঘরে আগুন লেগে শিকলে বাঁধা আলাউদ্দিন নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার পশ্চিম খাড়েরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন স্থানীয় কালিকাপুর আব্দুল মতিন খসরু কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

বিজ্ঞাপন

বুড়িচং ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, মঙ্গলবার গভীর রাতে উপজেলার পশ্চিম খাড়েরা গ্রামে ঘরে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ সময় একটি কক্ষ থেকে আলাউদ্দিনের দগ্ধ লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

তবে ধারণা করা হচ্ছে— বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য ফয়েজ আহমেদ বলেন, আলাউদ্দিন কিছুটা মানসিক রোগী ছিলেন। তাকে ঘরে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। মায়ের কাছে ছিল তালার চাবি। আগুন লাগলে তার মা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২