পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে নারীর মৃত্যু

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ১৬, ২০২১ | ১:৫৭
Link Copied Successfully!

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তারুয়ায় পুকুরে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে শরীফা (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

ওই নারীর ছেলে এনামুল জানান, বুধবার সন্ধ্যায় তার মা বাড়ির পাশে পুকুরে বড়শি দিয়ে মাছ ধরার সময় সাপে কামড় দেয়। বিষয়টি তিনি তার বাড়ির সদস্যদের জানালে স্বজনরা দ্রুত তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা চিকিৎসা দিতে তালবাহানা শুরু করে এবং রাত সাড়ে ১০টায় ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা দেয় এবং রক্ত পরীক্ষা করে। রক্ত পরীক্ষা করে সাপের কামড়ের অস্তিত্ব পায়। পরবর্তীতে ইনজেকশন পুশ করে। ইনজেকশন পুশ করার কিছুক্ষণের মধ্যেই শরীফা বমি করতে করতে মারা যান।

বিজ্ঞাপন

তবে এ বিষয়ে শরীফার ছেলে এনামুল বলেন, ডাক্তার চিকিৎসা করতে দেরি এবং অবহেলা করায় আমার মা মারা গেছে। দ্রুত এবং সঠিক চিকিৎসা পেলে আমার মা মারা যেত না। আমি এর সুষ্ঠু তদন্ত করে ডাক্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই প্রশাসনের নিকট।

এ বিষয়ে আশুগঞ্জ থানার ওসি মো. আজাদ রহমান বলেন, আমার কাছে কেউ কোনো অভিযোগ দেয় নাই। অভিযোগ দিলে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।

সূত্র: যুগান্তর

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা