
পুকুরের পানিতে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু
Link Copied Successfully!


কুমিল্লার মেঘনা উপজেলায় পা পিছলে পুকুরে পড়ে বুদ্ধিপ্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার ভাওরখোলা ইউনিয়নের বৈদ্যনাথপুরে এ ঘটনা ঘটে।
নিহতের নাম শহীদ (২৩)। তিনি উপজেলার ভাওরখোলা ইউনিয়নের বৈদ্যনাথপুরের মৃত শামসু মিয়ার ছেলে। মেঘনা থানার ওসি আবদুল মজিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, সকাল ৬টার দিকে স্থানীয় সুরত আলী কোম্পানির পুকুরপাড়ে হাঁটাহাঁটির সময় পড়ে গিয়ে পানিতে তলিয়ে যান শহীদ।


সকাল ৯টার দিকে পুকুরে তার লাশটি ভাসতে দেখে এলাকার লোকজন তীরে আনেন।
সূত্র:যুগান্তর
R/N



























