
কচুয়া থানার অভিযানে ৫০গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১


চাঁদপুর কচুয়া থানার অভিযানে আসামীঃ মোঃ জুয়েল রানা প্রঃ জুয়েলকে গ্রেফতার করে পুলিশ।
এব্যাপারে কচুয়া থানার অফিসার ইনর্চাজ(ওসি) মোঃ মহিউদ্দিন জানান,এসআই(নিঃ)/আবু ফয়সাল সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিওিতে কচুয়া থানাধীন উজানী সাকিনস্থ বড় মাদ্রাসার পশ্চিম পাশে চৌকিদার বাড়ীর সামনে রহমত উল্লাহ গাছের চারার নার্সারীর সামনে পাকা রাস্তার উপর হইতে আসামীঃ- মোঃ জুয়েল রানা প্রঃ জুয়েল (৩১), পিতা- শফি উল্লাহ, মাতা- হনুফা বেগম গ্রাম- উজানী (মিয়াজী বাড়ী) , সামনে থেকে আসামির দেহ তল্লাশী করিয়া ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজা,যাহার মূল্য অনুমান-১,০০০/- (এক হাজার) টাকা।উক্ত বিষয়ে আসামি কাছে থেকে ৫০ (পঞ্চাশ)গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক জব্দ তালিকায় মূলে জব্দ করা হয় ।
পরবর্তীতে কচুয়া থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করে। যাহার মামলা নং-০২। গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।


E/N



























