
হাজীগঞ্জে তিন ড্রেজার ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলায় তিনটি ড্রেজার বিনষ্ট করে তিন ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার দুপুরে লাওকোরা গ্রামে ও শুক্রবার বিকালে ছয়ছিলা ও দীঘই গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
হাজীগঞ্জ উপজেলার ছয়ছিলা গ্রামে দুইটি ড্রেজার জব্দ করে দুই জনকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার বিকালে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার এ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন ছয়ছিলা গ্রামের খোরশদ আলম ও দীঘই গ্রামের শরিফি বাসিন্দা।
এদিকে শনিবার দুপুরে লাওকোরা গ্রামে ড্রেজার মালিক জসিমকে ১ লাখ টাকা জরিমানা ও ড্রেজারটি বিনষ্ট করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার জানান, ড্রেজার দিয়ে কৃষি জমি বিনষ্ট করার দায়ে ড্রেজার মালিককে অর্থদন্ড ও ড্রেজারটি বিনষ্ট করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ৮ নং হাটিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জলিলুর রহমান মির্জা দুলাল, ইউপি সদস্য রহতম উল্লাহ ভূইয়া, লাওকোরা ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাইয়ুম বেপারী।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, ফসলী জমি বিনষ্টকারিদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ:
জেলার খবর এর আরও সংবাদ

৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ
হাজীগঞ্জ
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন
আন্তর্জাতিক
কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী
অর্থনীতি
চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
চাঁদপুর সদর
ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা
রাজনীতি
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত
ফরিদগঞ্জ
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
চাঁদপুর সদর
পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী
চাঁদপুর সদর
কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক
কচুয়া
জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ
সারাদেশ
মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২
মতলব উত্তর
উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম
হাজীগঞ্জ
ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান
চাঁদপুর সদর
কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন
হাজীগঞ্জ
আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন
চাঁদপুর সদর
মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন
মতলব দক্ষিণ
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি
মতলব দক্ষিণ
হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু
হাজীগঞ্জ
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ
হাজীগঞ্জ





