
পদ্মায় শিক্ষকদের বহন করা ট্রলার ডুবি, নিখোঁজ ২

ফরিদপুরে পদ্মা নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে ফরিদপুর সিএন্ডবি ঘাট নৌবন্দর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে প্রথমে একটি কর্গোর সাথে ধাক্কা লাগে পরে পল্টুনের সাথে ধাক্কা লেগে স্রোতের টানে পল্টুনের নিচে চলে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটে।

ওই ট্রলারে ফরিদপুর শহরের বিভিন্ন বিদ্যালয়ের ১৫জন শিক্ষক ও ট্রলারে মাঝিসহ মোট ১৬ জন ছিলেন। এর মধ্যে ১৩জন শিক্ষক ও মাঝিসহ ১৪ জনকে উদ্ধার করা সম্ভব হলেও দুই শিক্ষক পানির স্রোতে ভেসে যায়।
নিখোঁজ ওই দুই শিক্ষক হলেন-ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক আলমগীর হোসেন (৪০) ও সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক আজমল হোসেন শেখ (৪২)।
উদ্ধার হওয়া শিক্ষকদের সূত্রে জানা গেছে, শহরের বিভিন্ন বিদ্যালয়ের ১৫ জন শিক্ষক একটি ট্রলারে করে বুধবার বিকেলে নৌ ভ্রমণে বের হন। বিকেল ৪টার দিকে ট্রলারটি ফরিদপুর সদরের চর মাধবদিয়া ইউনিয়নের খলিল মন্ডললের হাট থেকে ধলার মোড়ের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রলারটি বিকেল ৫টার দিকে সিএন্ডবি ঘাট এলাকার মদনখালীর মাথায় থাকা পল্টুনের কাছে আসলে এই দুর্ঘটনা ঘটে।


এসময় ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে প্রথমে একটি কর্গোর সাথে ধাক্কা লাগে, এসময় মাঝি সম্পূর্ণভাবে ট্রলারের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। স্রোতের টানে কার্গোর সাথে ধাক্কার পরে পল্টুনের সাথে ধাক্কা লেগে ট্রলারটি পল্টুনের নিচে চলে যায়।
সূত্র:দৈনিক ইওেফাক
H/N



























