
সোনাইমুড়ী থেকে নারীকে এনে হাজীগঞ্জে ধর্ষণ
Link Copied Successfully!


নোয়াখালীর সোনাইমুড়ী থেকে নারীকে অপহরণ করে চাঁদপুরের হাজীগঞ্জে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় অপহৃত নারীকে হাজীগঞ্জের একটি ভাড়া বাসা থেকে রোববার রাতে উদ্ধার করেছে র্যাব। এ সময় অপহরণকারী সাখাওয়াত হোসেনকে আটক করা হয়।
উল্লেখ্য, গত ১৫ আগস্ট ডাক্তার দেখাতে যাওয়ার সময় ওই নারীকে অপহরণ করে নিয়ে যায় সাখাওয়াত। পরে তাকে হাজীগঞ্জের একটি ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করা হয়। পরে ওই নারীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় র্যাব।


এ ঘটনায় সোনাইমুড়ী থানায় নারী ও শিশু দমন নির্যাতন আইনে মামলা করা হয়েছে।


























