পালাখাল খানকায়ে মোহেব্বিয়া কমপ্লেক্স দীনিয়া মাদ্রাসার স্থাপনের পরামর্শ সভা

Default User
শান্তুু ধর, কচুয়া
আপডেটঃ আগস্ট ১৬, ২০২১ | ৮:২১
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল খানকায়ে মোহেব্বিয়া কমপ্লেক্সে ও দীনিয়া মাদরাসার ভিত্তিপ্রস্থর স্থাপনের লক্ষে পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে পালাখাল উচ্চ বিদ্যালয় মসজিদ সংলগ্ন দীনিয়া মাদরাসা নিজস্ব ভূমিতে এ পরামর্শ সভার আয়োজন করা হয়।

চাঁদপুর জেলা জমিয়েত হিযবুল্লাহের সভাপতি আলহাজ¦ মাও. সাইফুদ্দিন খন্দকারের সভাপতিত্বে ও পালাখাল মডেল ইউনিয়ন যুব হিযবুল্লাহের সাংগঠনিক সম্পাদক মাও. শরীফুল ইসলামের পরিচালনায় পরামর্শমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মো. ইমাম হোসেন সোহাগ। স্বাগত বক্তব্য রাখেন, জমি দাতা আলহাজ¦ তৈয়ব আলী মেম্বার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা জমিয়েত হিযবুল্লাহের সাধারন সম্পাদক ও কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়েল সাবেক প্রধান শিক্ষক মো. শহীদুল্লা বি.কম,কচুয়া উপজেলা যুব হিযবুল্লাহ সভাপতি মোশারফ হোসেন মাষ্টার,মাদ্রাসার পরিচালক মাওলানা মো. মোস্তাফিজুর রহমান,পালাখাল মডেল ইউনিয়ন যুব হিযবুল্লাহের সভাপতি মো. আব্দুল মোতালিব,বুধুন্ডা দীনিয়া মাদ্রাসার মুদির মো. ওসমান ফারুকী,নন্দনপুর দীনিয়া মাদ্রাসার মুদির মাও. খায়রুল বাসার,পালাখাল মডেল ইউনিয়ন যুব হিযবুল্লাহের সাধারন সম্পাদক মো. মাহবুব আলম, সমাজসেবক শাহজালাল মিয়া প্রমুখ।

বিজ্ঞাপন

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পালাখাল ছালেহিয়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও. মো. আবুল কাশেম,সমাজসেবক খালেক মেম্বার,দাতা পরিবারের সদস্য আবুল হোসেন,আব্দুল হালিম দেওয়ান,রুহুল আমিন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, কচুয়ার পালাখাল গ্রামে অধিবাসী সাবেক ইউপি সদস্য আলহাজ¦ মো. তৈয়ব আলী পালাখাল উচ্চ বিদ্যালয় সংলগ্ন পশ্চিম পাশে ২৮ শতাংশ ভূমি ছারছীনা দরবার শরীফের পীর সাহেবের নামে পালাখাল খানখায়ে মোহেব্বিয়া কমপ্লেক্স দীনিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিং নির্মাণের লক্ষে দান করেন। বর্তমান যুগে তাঁর এ মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব