দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ১০, ২০২১ | ১:৫১
Link Copied Successfully!

দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্নকেপ প্রদেশের কেপটাউনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সোলাইমান খান (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত এবং নাঈম ইসলাম তালুকদার (২২) নামে অপর বাংলাদেশি মারাত্মক আহত হয়েছেন।

নিহত সোলাইমান খান শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ উপজেলার ইকরকান্দি গ্রামের আয়ুব আলীর পুত্র। তিনি দুই ভাই দুই বোনের মধ্যে তৃতীয় এবং আহত নাঈম তালুকদার শরীয়তপুর উপজেলার ডামুড্যা উপজেলার বাসিন্দা। তিনি দুই বছর আগে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে এসে বড়বোন আর বোনের স্বামীর সঙ্গে থাকতেন।
জানা যায়, রোববার (৮ আগস্ট) বিকাল ৪টার দিকে কেপটাউনের ভিলেজড্রপ থেকে খারাবো টাউনে আসার পথে সোলাইমান, মো. নাঈম ও সিয়ামের গাড়িটি মারাত্মকভাবে সড়ক দুর্ঘটনায় পতিত হয়। ঘটনাস্থলে সোলাইমান মারা যান এবং তার সঙ্গে থাকা নাঈমকে গুরুতর আহত অবস্থায় টাইগারবার্গ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তাদের সঙ্গে থাকা সিয়াম মারাত্মক আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। নিহত সোলাইমান কয়েক বছর থেকে কেপটাউনে নিজস্ব ব্যবসা পরিচালনা করে আসলেও দীর্ঘদিন থেকে ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন।

বিজ্ঞাপন

সূত্র: যুগান্তর
H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব