কচুয়ায় ‘আমাদের সংগঠন’ এর জনকল্যানমূলক কার্যক্রম পরিচালনা

Default User
শান্তুু ধর, কচুয়া
আপডেটঃ জুলাই ২৯, ২০২১ | ৯:১৭
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া উপজেলায় ১২নং আশ্রাফপুর গ্রামে “সামাজিক সম্প্রীতি-ই মুল লক্ষ্য” এই ¯স্লেগানে সামনে রেখে ‘আমাদের সংগঠন’ নামের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ব্যাপক আয়োজনে জনকল্যানমূলক কর্মকা- পরিচালনা করা হয়েছে। কর্মকা-ের মধ্যে ছিল- ২ শতাধিক গরীব ও দুস্থ্যদের মাঝে কোরবানীর মাংস বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করে রোগীর চিকিৎসা সেবা প্রদান ও সংগঠনের গণপাঠাগার উদ্বোধন। ঈদের পরদিন বৃহস্পতিবার আয়োজিত ফ্রি ক্যাম্পটি ৫জন এমবিবিএস ডাক্তার দ্বারা গঠিত মেডিকেল টিম ৩শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে বলে নিশ্চিত করেন সংগঠনের পরিচালনা কমিটি। এছাড়া একইদিন গণ পাঠাগার উদ্বোধন করা হয়।

সংগঠনের সভাপতি হাফেজ মোঃ আবু সালেহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির মির্জার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ, প্রচার সম্পাদক আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ হোসেন, সদস্য ও সমাজকর্মী, ,কাউছার,মিলন,সুজন, সাফি, শাপিন, মহিন, হাবিব, জিয়া, রিপন, কাউছার ও তানভীর সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংগঠনের সভাপতি হাফেজ মোঃ আবু সালেহ বলেন, “সামাজিক সম্প্রীতি-ই মুল লক্ষ্য” এই ¯স্লেগানে সামনে রেখে ‘আমাদের সংগঠন’ ২০২০ সালের ১১ এপ্রিল প্রতিষ্ঠা লাভ করেন। এরই মধ্যে অসংখ্য কার্যক্রম বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। পরবর্তীকালে সংগঠনের বৃহৎ আকাওে শিক্ষাবৃত্তি চালু করার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরো জানান, আমাদের সংগঠনের সকল সদস্যের অক্লান্ত পরিশ্রমে এবং তাদের আর্থিক প্রচেষ্টার কারণেই আমাদের সংগঠনটি এই পর্যন্ত এসেছে বলে সকলকে উৎসাহিত করেছেন এবং সমাজের বৃত্তবান লোকদেরকে নিজের দায়িত্ববোধ থেকে এমন মানবিক কাজ গুলোতে এগিয়ে আসার উদাত্ত আহবান জানিয়েছেন। ইনশা-আল্লাাহ তাহলেই সকলের প্রচেষ্টার মাধ্যমে আমাদের সংগঠনটি একদিন অনেক দূর এগিয়ে যাবে।

উল্লেখ্য যে, এ সংগঠনটি এক বছরও বেশি সময় ধরে এলাকার গরীব অসহায়দের কল্যানে বিভিন্ন কর্মকা- পরিচালনা করে আসায় বেশ ও সুখ্যাতী কুড়িয়ে আসছে।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা