
কচুয়া প্রতিদিনের উপদেষ্টা মনোনীত হলেন, বোরহান উদ্দিন মজুমদার


কচুয়া থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল কচুয়া প্রতিদিনের সম্মানিত উপদেষ্টা পদে মনোনীত হলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ বোরহান উদ্দিন মজুমদার। শনিবার কচুয়া পৌর বাজারস্থ সুলতান ভূঁইয়া কমপ্লেক্সে কচুয়া প্রতিদিনের অস্থায়ী কার্যালয়ে বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোহাম্মদ বোরহান উদ্দিন মজুমদারকে এ পদে মনোনীত করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক জিসান আহমেদ নান্নু’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কবি ও লেখক আলী আক্কাছ তালুকদার, প্রধান সম্পাদক আতাউল করিম,বার্তা সম্পাদক মাসুদ রানা,নির্বাহী সম্পাদক সাইফুল ইসলাম সুমন,সহ-সম্পাদক কবি হাসান আল মাহমুদ,ইসমাইল হোসেন বিপ্লব প্রমুখ। মোহাম্মদ বোরহান উদ্দিন মজুমদার দরবেশগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি,ঢাকা কলেজ থেকে এইচ এসসি ও জগন্নাথ বিশ^বিদ্যালয় থেকে অর্থনীতিতে অর্নাস মাস্টার্স সম্পন্ন করেন।
কচুয়া উপজেলার কাদলা গ্রামের অধিবাসী বিশিষ্ট সমাজ সেবক প্রয়াত হাজী সেকান্তর আলীর সুযোগ্য সন্তান মোহাম্মদ বোরহান উদ্দিন মজুমদার এ পদে ছাড়াও তিনি পুরান ঢাকায় বোরহান প্লাস্টিক ইন্ডাট্রি ব্যবস্থাপনা পরিচালক,ঢাকা রায়া ইন্টারন্যাশনাল স্কুলের অভিভাবক সদস্য,দরবেশগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের বিদ্যুাৎসাহী সদস্য,দরবেশগঞ্জ খেলাঘর এর সভাপতি ও কাদলা আল-আমিন হাফেজিয়া ও ক্যাডেট মাদ্রাসার সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কাজে সুনামের সাথে জড়িত রয়েছেন।


কচুয়ার কাদলা গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ বোরহান উদ্দিন মজুমদার অনলাইন নিউজ পোর্টাল কচুয়া প্রতিদিন এর সম্মানিত উপদেষ্টা মনোনীত হওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
H/N



























