হাজীগঞ্জে ছাত্রলীগের ওপর ছাত্রলীগের হামলা, থানায় অভিযোগ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ২৩, ২০২১ | ১১:৩২
Link Copied Successfully!
হাটিলায় ছাত্রলীগের হামলায় আহত বাপ্পী

ফেইসবুকে স্ট্যাটাসের সূত্র ধরে হাজীগঞ্জ উপজেলার ১১ নং হাটিলা ইউনিয়নে ছাত্রলীগের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় হাজীগঞ্জ থানায় ১১ জনকে বিবাদী করে একটি আভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি সাজ্জাদুল আলম বাপ্পির (২৬)  উপর হামলার ঘটনা ঘটে।

আহত সাজ্জাদুল আলম বাপ্পি হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসারত আবস্থায় বাপ্পী জানান, ইয়াছিন বকাউল  রিয়াদের নেতৃত্বে মেহেদী, মিশাদ, শাকিল, রায়হান, আরিফ, হাসান, জিহাদ এ হামলা চালায়।

বিজ্ঞাপন

জানা গেছে, সম্প্রতি ইয়াছিন বকাউল রিয়াদকে ১১নং হাটিলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব দেয়া হয়। কয়েকদিন পরই তার ওই পদকে স্থগিত করা হয়। বিষয়টি নিয়ে সাজ্জাদুল ইসলাম বাপ্পী তার ফেসবুক আইডিতে সভাপতির পদ স্থগিতের পর কেন সভাপতি পদ ব্যবহার করা হচ্ছে- তা তুলে ধরেন।

ঘটনার বিবরণে ছাত্রলীগ নেতা ফয়সাল কবির পপুলার বিডিনিউজকে জানান, সাজ্জাদুল ইসলাম বাপ্পি গোসল করতে গেলে সেখানে এমন নেক্কারজনক হামলার ঘটনা ঘটে। এমন পরিকল্পিত হামলার তীব্র নিন্দা জানান এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।

এ বিষয়ে একাধিকবার ইয়াছিন বকাউল রিয়াদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়।

বিজ্ঞাপন

জানতে চাইলে হাজীগঞ্জ থানা আফিসার ইনচার্জ হারুনুর রশীদ বলেন, ছাত্রলীগের একটি আভিযোগ হয়েছে। শিগগির আভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা