মতলবে সুইসাইড নোট রেখে মেডিসিন বিক্রয় প্রতিনিধির আত্মহত্যা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ১৭, ২০২১ | ৫:১৬
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানির (মেডিসিন) বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত আব্দুর রহমান (৪২) সুইসাইড নোট রেখে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

আজ (১৭ জুলাই) সকালে পৌরসভাস্থ ৩নং ওয়ার্ডের ঘোষপাড়া এলাকায় মৃত ব্যক্তির ভাড়া করা বাসা থেকে মতলব দক্ষিণ থানা পুলিশ ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলার সদর উপজেলার কুদ্দুস সরকারের ছেলে আব্দুর রহমান। তিনি বিগত এক যুগেরও বেশি সময় ধরে মতলব দক্ষিণ উপজেলায় দি একমি ল্যাবরেটরিজ কোম্পানির (মেডিসিন) বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার দিন সকাল আনুমানিক সাড়ে আটটা থেকে ৯টায় কোম্পানির এরিয়া ম্যানেজার আবুল কাশেম রুটিন ওয়ার্ক পর্যবেক্ষণের জন্য উপজেলায় কর্মরত সকল বিক্রয় প্রতিনিধিদের সাথে মিটিং করেন। মিটিং এর সময় আব্দুর রহমান এর মুঠোফোনে কল দিয়ে কোনো সাড়া পাওয়া যায়নি। অতঃপর ঘোষপাড়া এলাকায় সাকিব ডায়াগনিস্টিক সেন্টারের পাশে যে বাড়িতে তিনি ভাড়া থাকতেন সেখানে গিয়ে বেশ কয়েকবার ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ না পাওয়া যায় নি। দরজা ভেতর থেকে লক করা ছিল। ভেতর থেকে টেলিভশনের শব্দ শোনা যাচ্ছিল।

বিজ্ঞাপন

অতঃপর এরিয়া ম্যানেজার মতলব দক্ষিণ থানা পুলিশকে বিষয়টি অবহিত করে। খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে বিক্রয় প্রতিনিধি আব্দুর রহমানকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। ৎ

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, আব্দুর রহমানের মৃতদেহ উদ্ধারের সময় পুলিশ একটি সুইসাইড নোট পেয়েছে। যেখানে তার মৃত্যুর জন্য কোম্পানির এরিয়া ম্যানেজার আবুল কাশেম দায়ী বলে দাবি করা হয়েছে।

এদিকে মতলব দক্ষিণ থানা পুলিশ আব্দুর রহমানের মৃত্যুর বিষয়ে জিজ্ঞাসাবাদে কোম্পানির এরিয়া ম্যানেজার আবুল কাশেমকে হেফাজতে নিয়েছে।

বিজ্ঞাপন

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব