
কচুয়ায় সাংবাদিক আতাউল করিমের অসুস্থ্য স্ত্রীর পাশে বন্ধুত্ব এসএসসি ৯৮ ব্যাচ


কচুয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আতাউল করিমের স্ত্রী কচুয়া পৌরসভার টিকাদানকারী কর্মকর্তা এসএসসি ৯৮ ব্যাচের সদস্য নাসরিন আক্তার ব্রেন স্ট্রোক জনিত কারনে অসুস্থ্য হয়ে পড়ে । প্রায় ২২ দিন চিকিৎসা শেষে কিছুটা সুস্থ্য হয়ে ৮ জুলাই থেকে চিকিৎসকের পরামর্শে নিজ বাসায় অবস্থান করছেন।
গত ১৯ জুন সে অসুস্থ্য হওয়ার পর প্রথমে কচুয়া সরকারী হাসপাতালে পরে কুমিল্লা মুক্তি ও মুন হসপিটালে চিকিৎসার জন্য ভর্তি হলেও রোগির অবস্থার উন্নতি না হওয়ায় সকলের সিদ্ধান্তে ঢাকার আগারগাঁয়ে অবস্থিত সরকারী নিউরো সায়েন্স হসপিটালে ভর্তি করানো হয়।
এখানে ৪ দিন পরীক্ষা-নীরিক্ষা শেষে ২৪ জুন করোনা’র অজুহাত তুলে রোগিকে রেপার করে করোনা হসপিটালে । অথচ করোনা’র রিপোর্ট ছিল নেগেটিভ। ওই দিনেই বিকাল ৪ টার দিকে ঢাকার পান্থ পথে অবস্থিত শমরিতা হসপিটালে মুমুর্ষ অবস্থায় রোগিকে ভর্তি করানো হয়। এখানে প্রথমে হাই কেয়ার ১ রাত, পরে ২ দিন আইসিইউতে, তারপরে হাফ লাইফ সাপোর্টে ৩ দিন- মোট ৬ দিন অবস্থান করার পর একই হসপিটালের কেবিনে মুল চিকিৎসার উদ্দেশ্যে স্থানান্তর করা হয়। কেবিনে ৭ দিন হাই ভোল্টেজ চিকিৎসা শেষে রোগি কিছুটা সুস্থ্যতা বোধ করলে রোগির পরিবারের সদস্যরা রোগিকে রিলিজ নেয়ার সিদ্ধান্ত গ্রহন করেন। ৮ জুলাই রোগিকে রিলিজ করে কচুয়ার ভাড়া বাসায় তুলে নিবিড় চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন পরিবারের সদস্যরা। নাসরিন আক্তার অসুস্থ্য হওয়ার পর থেকে সদ্য প্রতিষ্টিত মানবতার ফেরিওয়ালা নামের আলোচিত চাঁদপুর জেলা এসএসসি ৯৮ ব্যাচের সদস্যরা আর্থিক, মানসিক, শারীরিকসহ সকল ধরনের সহযোগিতা অব্যাহত রাখেন।
আল্লাহর রহমতে ও ৯৮ ব্যাচের সদস্যদের অনুপ্রেরনায় মৃত্যু পথযাত্রী নাসরিন আক্তার আজ ফিরে পেয়েছেন তার স্বামী, এক ছেলে, এক মেয়ে ও আত্বীয় স্বজনের কাছে। উক্ত ব্যাচের সদস্যদের মধ্যে মহসিন মল্লিক, ডাঃ মেহেদী, মুক্তার হোসেন, ইয়াছমিন উসরা, জয়নাল আবেদীন, মাইনদ্দিন তালুকদার রিপন, আবদুছ সাত্তার, সেলিম রেজা, চাঁদপুর সমাজ কল্যান সংস্থার পক্ষে মো. সবুজ ও মো. সুমন, এড. সোনিয়া আলম দীপা, সেলিনা আক্তার, জসিম উদ্দিন, মো. রাসেল, কুমিল্লার আনোয়ার, মো, ইমন খান, নুরুন্নাহার ডলি, গোরাক্ষন গোস্বামী, এড. কবির চৌধুরী, জিএম আলামিন, ইব্রাহিম কাকন, কাউসার, নুসরাত তৃনা, রাসেল মেহেদি, সালাম আজাদ জুয়েল, তপু খান, তোফায়েল, রাসেল, এনায়েত,আলিম, কমিশনার রনি শরীফ, কোভিদ চৌধুরী, রাজিকুল ইবাদ, শাহিনুর আক্তার শাখীসহ অনেকে। অনলাইন নিউজ পোর্টাল কচুয়া প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক জিসান আহমেদ আহমেদ নান্নু,বার্তা সম্পাদক মো. মাসুদ রানা,নির্বাহী সম্পাদক সাইফল ইসলাম সুমন,সহ-সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব।


এ ছাড়া কচুয়া পৌরসভা, কচুয়া আলোর মশালের সভাপতি ওমর ফারুক সায়েম মৃধা’র মাধ্যমে আলহাজ্ব খোরশেদ আলম কোম্পানী, কচুয়া কন্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান শরীফুল ইসলাম মিঠু, বিশিষ্ট মানব সেবক সোহেল সওদাগর, ভিপি জাকির হোসেন। অপরদিকে এমদাদ উল্লাহর মাধ্যমে ইউরোপিয়ান জাতীয়তাবাদী ফোরাম, প্রবাসী কামাল হোসেন, বিএনপি নেতা দেওয়ান মনিরুজ্জামান মানিক, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিবুল হাসান, বর্তমান সভাপতি মানিক ভৌমিক, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, কচুয়া কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিব উল্লাহ হাবিবসহ অনেকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন।
H/N




























