
থামানোর সংকেত দেওয়া পুলিশকে পিষে মারল প্রাইভেটকার
Link Copied Successfully!


রাজধানীর গুলশানে চেকপোস্টে থামানোর সংকেত দেওয়া দায়িত্বরত পুলিশের এএসআইকে চাপা দিয়েছে এক প্রাইভেটকার। পরে ওই ঘটনায় আহত এএসআই লিটন মিয়ার মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, রাজধানীর গুলশান-১ চেকপোস্টে গাড়িচাপায় গুরুতর আহত এএসআই লিটন। গত ৪ জুলাই
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে রোববার সকাল সাড়ে ১১টায় তিনি মারা যান।
গুলশান ১ চেকপোস্টে গাড়িচাপায় গুরুতর আহত হন লিটন মিয়া। এ ঘটনায় চালককে আটক করে পুলিশ।


গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, গত ৪ জুলাই লিটন মিয়া গুলশান চেকপোস্টে দায়িত্বে ছিলেন। এ সময় একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেন তিনি। গাড়ি না থামিয়ে চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে চাইলে তাকে বাধা দেয় লিটন।
সূত্র:যুগান্তর
H/N



























