POPULAR BD NEWS
Popular BD News Logo

থামানোর সংকেত দেওয়া পুলিশকে পিষে মারল প্রাইভেটকার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুলাই ১১, ২০২১ | সময়: ৬:২৯ অপরাহ্ণ

রাজধানীর গুলশানে চেকপোস্টে থামানোর সংকেত দেওয়া দায়িত্বরত পুলিশের এএসআইকে চাপা দিয়েছে এক প্রাইভেটকার। পরে ওই ঘটনায় আহত এএসআই লিটন মিয়ার মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, রাজধানীর গুলশান-১ চেকপোস্টে গাড়িচাপায় গুরুতর আহত এএসআই লিটন। গত ৪ জুলাই

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে রোববার সকাল সাড়ে ১১টায় তিনি মারা যান।

গুলশান ১ চেকপোস্টে গাড়িচাপায় গুরুতর আহত হন লিটন মিয়া। এ ঘটনায় চালককে আটক করে পুলিশ।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, গত ৪ জুলাই লিটন মিয়া গুলশান চেকপোস্টে দায়িত্বে ছিলেন। এ সময় একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেন তিনি। গাড়ি না থামিয়ে চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে চাইলে তাকে বাধা দেয় লিটন।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন