
লকডাউন: রিক্সা চালকদের কাছে জিম্মি যাত্রীরা


সরকার ঘোষিত এক সাপ্তাহের কঠোর লকডাউনের প্রথম দিনে বিপদগ্রস্ত কিছু সাধারণ মানুষকে গুনতে হচ্ছে অধিক ভাড়া। আজ হাজীগঞ্জ বাজারে সরজমিনে গিয়ে দেখা গেছে এমন অনেক দৃশ্য।
কথা হয় এমন বিপদগ্রস্ত কিছু সাধারণ লোকের সাথে তারা বলেন, রিক্সা চালকরা অন্যান্য যানবাহন না চলার কারণে আমাদের কাছ থেকে দ্বিগুণেরও বেশি ভাড়া দাবি করে।
রিক্সা চালকরা বলেছেন ভিন্ন রকম কথা, লকডাউনে আমরা পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছি তার মধ্যে আবার কিস্তি টাকা পরিশোধ করতে হয়।


আবার যাত্রী দের কাছ থেকে অধিক টাকা দাবি করা রিক্সা চালক, কেউ কেউ সংবাদ কর্মীদের টের পেয়ে, যাত্রী দের বানিয়ে ফেলেছে নিজ আত্বীয় স্বজন।
বিপদগ্রস্ত সাধারণ মানুষ অসহায় হয়ে, হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন। অচিরেই যেনো হাজীগঞ্জে রিক্সা চালক দের ,জিম্মির হাত থেকে সাধারণ অসহায় মানুষ মুক্তি পায়।



























