
বড়কুল ইউনিয়নের ৫০০ টাকা করে পেলেন ২০০ পরিবার


হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নে ৫০০ টাকা করে পেলেন ২০০ পরিবার । বড়কুল পূর্ব ইউনিয়নে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি’র ঐচ্ছিক তহবিলের ১ লক্ষ টাকা ২০০ দূঃস্থ পরিবারের মধ্যে ওই টাকা বিতরণ করা হয়।
বুধবার সকালে পূর্ব বড়কুল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আলহাজ্জ মো. কবির হোসেন মিয়াজী ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমানের নেতৃত্বে এই টাকা বিতরণ করা হয়।
টাকা বিতরন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন উন্নয়ন ও সমন্বয় কমিটির আহ্বায়ক শাহ এমরান হোসেন (বাচ্চু)। ওইসময় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান।


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাফেজ আহমেদ, ৬নং বড়কুল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ১নং ওয়ার্ড ইউপি সদস্য আলী মুরাদ,২নং ওয়ার্ড ইউপি সদস্য জামাল উদ্দিন, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য আনিসুর রহমান সোহেল, ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, ২নং ওয়ার্ড আঃলীগ সভাপতি রফিকুল ইসলাম পাটওয়ারী, ৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি শাহজান মিলিটারী, ৪নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক গাজী ফরহাদ হোসেন, ৬নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, ৭নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ৯নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন বকুল, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্যা, ইউনিয়ন যুবলীগের অর্থ সম্পাদক মোঃ হোসেন, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হানিফ সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াসিম, ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মহিন, ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক মুরাদ হোসেন, ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হাবিব, সাধারন সম্পাদক নুরু মিয়া, ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক শাহপরান, ৮নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক মাসুম গাজী, হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক গোলাম কিবরিয়া, ইউনিয়ন ছাত্রলীগ নেতা শাখওয়াত, শান্ত প্রমুখ।


























