কচুয়ায় প্রবাসীর বিরুদ্ধে অবৈধ ড্রেজারে বালু বিক্রির অভিযোগ

Default User
কচুয়া সংবাদদাতা
আপডেটঃ জুন ২৯, ২০২১ | ৮:৪৬
Link Copied Successfully!

কচুয়া উপজেলার মনপুরা বিলে সৌদি প্রবাস ফেরত মো. আব্দুল হকের বিরুদ্ধে দেশে ফিরে এসে নিজ ভূমিতে অবৈধ ভাবে ড্রেজার বসিয়ে একই গ্রামের বিভিন্ন জনের কাছে রমরমা বালু বিক্রির অভিযোগ উঠছে। গত কয়েক মাস ধরে মনপুরা উত্তর বিলে ড্রেজার বসিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে বলে স্থানীয় ভাবে অভিযোগ উঠেছে।

সরেজমিনে জানা গেছে, কচুয়া উপজেলার মনপুরা অরি বাড়ির অধিবাসী আব্দুল হক একই এলাকার ড্রেজার মালিক ইউসুফ মিয়ার ড্রেজারের মাধ্যমে স্থানীয় কিছু লোকজন ম্যানেজ করে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে সৈয়দ আলী ও সিরাজ মিয়াসহ বেশকিছু লোকজনের কাছে রমরমা বালু বিক্রি করে আসছে।

এতে করে আশে পাশের জমি ভেঙ্গে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় লোকজন প্রবাসী আব্দুল হকের অবৈধ বালুর ব্যবসা দ্রুত বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।

বিজ্ঞাপন

কাদলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, মনপুরা গ্রামে আব্দুল হক নামের কোনো ব্যক্তি বালু উত্তোলনের বিষয়টি জানা নেই। তবে দ্রুত সরেজমিনে গিয়ে অবৈধ বালু উত্তোলন কার্যকর বন্ধ করা হবে।

এদিকে অভিযুক্ত আব্দুল হক জানান, আমি সৌদি থেকে দুই বছর আগে দেশে ফিরেছি। তবে মাটি উত্তোলনের বিষয়ে প্রশাসনের অনুমতি নেইনি। নিজে মাছের প্রজেক্ট করেছি তাই বালু বিক্রি করছি।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা