নির্মাণকাজ শেষের আগেই ধসে পড়ল সেতু

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুন ২৭, ২০২১ | ৬:১৮
Link Copied Successfully!

দেশের অন্যতম পর্যটনকেন্দ্র পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার দোভাষীপাড়া এলাকায় নির্মাণকাজ শেষ হওয়ার আগেই একটি সেতু ধসে পড়েছে। আজ রোববার সকালে নির্মাণাধীন সেতুর দুটি গার্ডার ধসে পড়ে। ঠিকাদার সঠিকভাবে কাজ না করায় সেতুটি ধসে পড়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান নকশায় ত্রুটি থাকার কারণে এটি ধসে পড়েছে বলে দাবি করেছেন।

কুয়াকাটা পৌরসভা সূত্র জানায়, কুয়াকাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপখালী খালের ওপর ২ কোটি ২৬ লাখ ১৫ হাজার ৮৮ টাকা ব্যয়ে এই সেতুর নির্মাণকাজ বাস্তবায়ন করছে পৌরসভা। এটির নাম দোভাষীপাড়া সেতু। এর দৈর্ঘ্য ৬৫ ফুট এবং প্রস্থ ৩১ ফুট। সৈয়দ সোহেল ও দ্বীপ এন্টারপ্রাইজ নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে ২০২০ সালের ২৬ জুন কার্যাদেশ পেয়ে সেতুর নির্মাণকাজ শুরু করে। এক বছর ধরে সেতুর নির্মাণকাজ চলছে। চলতি বছর জুলাই মাসে সেতুর কাজ শেষ হওয়ার কথা।

সরেজমিনে দেখা যায়, ধসে পড়া সেতু এলাকায় স্থানীয় লোকজনের ভিড়। মূল সেতু দুটি গার্ডারসহ ধসে খালে পড়ে রয়েছে। এ সময় মো. শফিকুল ইসলাম নামের স্থানীয় এক বাসিন্দা জানান, সকাল পৌনে আটটার দিকে হঠাৎ সেতুর গার্ডার ধসে পড়ে। এ সময় ধসে পড়ার শব্দ শুনে তাঁরাও এখানে ছুটে আসেন। তিনি বলেন, ‘সেতুটি মাত্র দুটি গার্ডারের ওপর দাঁড়িয়ে ছিল। সেতু নির্মাণে পাইলিং ঠিকভাবে করা হয়নি। আমরা স্থানীয় ব্যক্তিরা সেতু নির্মাণকালেই এই বিষয়গুলো বললেও ঠিকাদারের লোকজন শোনেননি।’

বিজ্ঞাপন

সূত্র:প্রথম আলো
H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা