কচুয়া উপজেলা চেয়ারম্যানের গাড়ি চালক হাফিজ মিয়া আর নেই

Default User
শান্তুু ধর, কচুয়া
আপডেটঃ জুন ২৪, ২০২১ | ৮:৪৯
Link Copied Successfully!

উপজেলা পরিষদের (উপজেলা চেয়ারম্যান) গাড়ি চালক মো. হাফিজুর রহমান (৩৮) আর বেচেঁ নেই (ইন্নালি…..রাজিউন)। তিনি বৃহস্পতিবার দুপুরে ঢাকার ধানমন্ডির রেনেঁসা হাসাতালে জন্ডিস ও কিডনী রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ ছেলে রেখে যান। মরহুমের প্রথম জানাযা কচুয়া কর্মস্থল এলাকার উপজেলা পরিষদ মসজিদের সামনে অনুষ্ঠিত হয়।

এতে তার দীর্ঘদিনের সহকর্মী ও উপজেলা পরিষদ,প্রশাসন ও এলাকার ধর্মপ্রান মুসলমান অংশগ্রহন করেন।
অপর দিকে আজ শুক্রবার দ্বিতীয় দফা জানাযা শেষে মরহুমের নিজ এলাকা জামালপুর জেলার মাদারগঞ্জের চর পাকেরদেও গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে গাড়ি চালক মো. হাফিজ মিয়ার অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কচুয়ার সাংসদ ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, উপজেলা নির্বাহী অফিসার দীপায়ণ দাস শুভ,উপজেলা চেয়ারম্যান (সাময়িক বরখাস্ত হওয়া) মো. শাহজাহান শিশির,ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সুলতানা খানম,উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম,সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আইয়ুব আলী পাটওয়ারী,সাবেক সাবেক ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নহার ভূঁইয়া,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক,সাধারন সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন,সাবেক সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু,উপজেলা সরকারি কর্মচারী সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম ও সাধারন সম্পাদক উজ্জ্বল মিয়া সহ অন্যান্যরা।

উল্লেখ্য যে, জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ছেলে হাফিজ মিয়া ২০০৯ সালের দিকে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আইয়ুব আলী পাটওয়ারীর গাড়ির চালক হিসেবে কচুয়ায় আসেন। পরবর্তীতে তৎকালানীন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আইয়ুব আলী পাটওয়ারী তার আচরন ও কাজের দক্ষতায় সন্তুষ্ট হয়ে চাকরি সরকারিকরণ করে দেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা