সন্তানকে মাদ্রাসায় দিতে গিয়ে প্রবাসীর স্ত্রী প্রেমিকের সাথে লাপাত্তা

Default User
 শান্তুু ধর ,কচুয়া
আপডেটঃ জুন ১৪, ২০২১ | ৫:৩৩
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া  উপজেলা বিতারা গ্রামে স্বামীর নগদ টাকা ও স্বর্নালঙ্কার নিয়ে প্রবাসীর স্ত্রী উধাও হয়ে যায়।

শনিবার সকালে মালয়েশিয়া প্রবাসী মনির হোসেন পাঠানের স্ত্রী ফারজানা আক্তার তার পুত্র ফরহাদ হোসেনকে মাদ্রাসা দেয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে উধাও হয়ে যায়।

এ ঘটনায় তার ননদী হালিমা আক্তার বাদী হয়ে রবিবার রাতে কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

বিজ্ঞাপন

লিখিত অভিযোগ ও বিভিন্ন সূত্রে জানা গেছে, কচুয়া উপজেলার বিতারা গ্রামের মালয়েশিয়া প্রবাসীর মনির হোসেন পাঠানের সাথে একই উপজেলার জলবিতারা গ্রামের কদর আলীর মেয়ে ফারজানা আক্তারের সাথে প্রায় ৯ বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর তাদের গৃহে ফরহাদ নামে একটি পুত্র সন্তান রয়েছে। বাদী হালিমা আক্তার,ননদী সেলিনা বেগম দাবি করেন তার ভাইয়ের অনুপস্থিতিতে ফারজানা আক্তার একই গ্রামের ছলিম উদ্দিনের ছেলে সুজনের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত হয়।

ঘটনার দিন ফারজানা আক্তার নগদ ৫ লক্ষ টাকা,৩ ভরি স্বর্ন সহ প্রয়োজনীয় মালামাল নিয়ে উধাও হয়ে যায় বলে তারা দাবি করেন। এ ঘটনায় এলাকায় বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে।

এদিকে কচুয়া থানায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে সোমবার বিকালে কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুনুর রশিদ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অন্যদিকে অভিযুক্ত ফারজানা আক্তার ও সুজন মিয়ার বক্তব্য জানতে দফায় দফায় চেষ্টা করে এবং তাদের পিত্রালয় গিয়েও পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা