
কক্সবাজারে পাহাড় ধসে দুইজনের মৃত্যু


কক্সবাজারে পাহাড় ধসে দুই রোহিঙ্গা মারা গেছেন। আজ শনিবার উখিয়ার ময়নার ঘোনা রোহিঙ্গা শিবির ও টেকনাফে চাকমাকুল রোহিঙ্গা শিবিরে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন উখিয়ায় পালংখালীর ময়নার ঘোনার ক্যাম্প-১২, ব্লক-জে/৭–এ শেল্টারের বাসিন্দা অছির আহমদের ছেলে রহিম উল্লাহ (৩২) ও টেকনাফের হোয়াইক্যং চাকমার কূল ক্যাম্প নম্বর ২১, ব্লক-এ/২, ১৮ নম্বর ঘরের বাসিন্দা মোহাম্মদ শাকেরের স্ত্রী নুর হাসিনা (২০)। আজ সকাল ১০টার দিকে রহিম উল্লাহ ও বেলা একটার দিকে টেকনাফে চাকমাকুল রোহিঙ্গা শিবিরে নুর হাসিনা মারা যান।
এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান ও কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) কমান্ডিং কর্মকর্তা অধিনায়ক ও পুলিশ সুপার তারিকুল ইসলাম তারিক। এ বিষয়ে ওই তিন কর্মকর্তা বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সূত্র:প্রথম আলো
H/N




























