
দৌলতদিয়ায় পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি
Link Copied Successfully!


ঘূর্ণিঝড় ‘ইয়াসের’ কারণে দৌলতদিয়া-পাঁটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এ কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে নদী পারের অপেক্ষায় পণ্যবাহী ট্রাকের লম্বা লাইন দেখা গেছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ীমুখী ফেলুর দোকান ও দৌলতদিয়া পুলিশ বক্স থেকে ইউনিয়ন পর্যন্ত পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন দেখা যায়।
খুলনা থেকে আসা কয়লাবোঝাই ট্রাকচালক জনি বলেন, সরকার গণপরিবহন চালু করায় মহাসড়কে বাস ও ট্রাকের সংখ্যা বেড়েছে। যার ফলে অগ্রাধিকার ভিত্তিতে দূরপাল্লার বাসগুলো পারাপারের দিক বিবেচনা করা হচ্ছে। এতে ট্রাকগুলো আটকা পড়ছে।


সূত্র: যুগান্তর
H/N



























