
গাজার সড়কে ফিলিস্তিনিদের বিজয় উল্লাস
Link Copied Successfully!


টানা ১১ দিন রক্তাক্ত সংঘাতের পর গাজা উপত্যকায় বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ২টা (বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টা) থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুদ্ধবিরতির ঘোষণায় রাস্তায় নেমে উল্লাস করতে থাকেন ফিলিস্তিনি জনগণ। খবর আলজাজিরার।
এ যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় বলে দাবি করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় থেকে ঘোষণা আসার পর হামাস এবং ইসলামিক জিহাদ জানায়, স্থানীয় সময় রাত ২টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে। এর পরই নিরাপদ আশ্রয় থেকে বের হয়ে এসে উল্লাস করতে থাকেন ফিলিস্তিনিরা।


সূত্র: যুগান্তর
H/N



























