হাজীগঞ্জে শালিশি বৈঠকে কৃষক পরিবারের উপর হামলা, আহত ৫

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ১৮, ২০২১ | ৩:৪৭
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের একটি সালিশী বৈঠকে এক কৃষক পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সকালে মোহাম্মদপুর মজুমদার বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন, মোহাম্মদপুর মজুমদার বাড়ীর কৃষক গোলাম মোস্তফা বাবুল। তার স্ত্রী খোদেজা বেগম, মেয়ে মারজাহান মুক্তা, ছেলে মুরাদ ও কামরুল হাসান রাব্বি।
আহতরা হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
চিকিৎসারত অবস্থায় গোলাম মোস্তফা বাবুল জানান, রমজানে তাদের কৃষি মাঠের ইরি-বোরো ধানের দশ শতাংশ  ফসলি জমির ধান কেটে নিয়ে যায় একই বাড়ীর কামাল হোসেন গংরা। সম্পত্তি বিরোধী ও ধান কেটে নেয়ার বিষয়টি নিয়ে নাঈমুল হক মজুমদারের নেতৃত্বে একটি সালিশী বৈঠকের প্রস্তুতি হয়। ওই বৈঠকে পূর্বপরিকল্পিতভাবে কামাল হোসেন গংরা তাদের পরিবারের উপর এই হামলা চালায়।
হামলাকারীরা হলো কামাল হোসেন,শাহীন, মাসুম ও মান্নান। তারা সবাই মজুমদার বাড়ির বাসিন্দা।
গোলাম মোস্তফার ছেলে মুরাদ হোসেন বলেন, তাদের সম্পত্তি জোরপূর্বক কামাল গংরা দখল করে নিতে চায়। সম্প্রতি তাদের ফসলের মাঠের ধান কেটে নিয়ে যায় কামাল গংরা। এ বিরোধ নিয়ে নাঈমুল হক মজুমদারের নেতৃত্বে একটি বৈঠকের তারা হাজির হয়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালানো হয়।
 এ বিষয়ে হাজীগঞ্জ  থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এই কৃষক পরিবার।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা