
নাছির উদ্দিন উদ্যোগে কচুয়ায় মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ উপহার বিতরণ
Link Copied Successfully!


কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শ্রীরামপুর মোহাম্মদিয়া আলিম মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এম.এ রশিদ প্রধানের সুযোগ্য সন্তান,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. নাছির উদ্দিন প্রধানের উদ্যোগে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা লুন্তি সিকদার বাড়িতে এসব ঈদ উপহার প্রদান করা হয়।
এসময় উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আলহাজ¦ জাবের মিয়া,মুক্তিযোদ্ধা সালাউদ্দিন মানিক,আবু তাহের আবিদ,আনোয়ার হোসেন সিকদার,সাবেক ইউপি চেয়ারম্যান জিকেএম আলমগীর মজুমদার ও বশির উল্যাহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


H/N



























