
‘বিশেষ শর্তে’ এবার হজের অনুমতি দেবে সৌদি আরব
Link Copied Successfully!


করোনা মহামারির কারণে গত বছর সীমিত আকারে হজ পালন হয়। সেবার হজ পালনে সুযোগ পেয়েছিলেন কেবল সৌদি আরবে বসবাসকারীরা। সৌদি আরব ছাড়া আর কোনো দেশে বাসিন্দাদের হজে যাওয়ার অনুমতি মেলেনি।
করোনার কারণে এ বছরও হজ পালনে বিশেষ কিছু নিয়মে সীমাবদ্ধ থাকবে সৌদি সরকার।
বিশ্বের কয়েকটি দেশে যখন করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ছে তখন সংক্রমণ এড়াতে এ বছর ‘বিশেষ শর্ত’ অনুযায়ী হজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার।


রোববার দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
তবে ‘বিশেষ শর্ত’ কী সে বিষয়ে বিস্তারিত জানায়নি সৌদি সরকার।
সূত্র: যুগান্তর
H/N


























