অনৈতিক কর্মকান্ডের অভিযোগে কচুয়ায় ইমামসহ নারী আটক

Default User
শান্ত ধর, কচুয়া
আপডেটঃ মে ৭, ২০২১ | ১০:০৪
Link Copied Successfully!

কচুয়া উপজেলার দূর্গাপুর গ্রামে অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ফরহাদ হোসেন ফাহাদ (৩০) নামের এক ইমামকে প্রবাসীর স্ত্রীসহ হাতেনাতে আটক করেছে জনতা। বৃহস্পতিবার মধ্যরাত্রে দূর্গাপুর দক্ষিনপাড়া জামে মসজিদ সংলগ্ন আলেক ডাক্তারের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দূর্গাপুর গ্রামের ইরাক প্রবাসী কলিম উল্যাহ স্ত্রীর সাথে মসজিদের ইমাম ফরহাদ হোসেন ফাহাদ গত তিনমাস যাবত পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছে। ওইদিন রাতে ইমাম ফরহাদ হোসেন ফাহাদ মোবাইলে যোগাযোগের মাধ্যমে ওই নারীর সাথে দেখা করতে গৃহে গেলে স্থানীয় লোকজন টের পেয়ে তাকে আটক করে পুলিশকে খবর দেয়।

স্থানীয় অধিবাসী আব্দুস ছালাম,মেহেদী হাসান রাজু,দেলোয়ারা বেগমসহ আরো অনেকে জানান,ইমাম ফাহাদ হোসেন প্রবাসীর স্ত্রীর সাথে মোবাইলে যোগাযোগ করে সখ্যতা তৈরির মাধ্যমে প্রায় সময় ওই গৃহে যাতায়াত করত। বিষয়টি এলাকাবাসী ও মসজিদ কমিটি অবগত হলে তাকে বারণ করা সত্ত্বেও গোপনে তাদের যোগাযোগ চলত।

বিজ্ঞাপন

খবর পেয়ে শুক্রবার বিকালে কচুয়া থানার এস.আই মোঃ আরিফুর রহমান ওই ইমাম ও নারীকে জনতার রোষানল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং জেলহাজতে প্রেরণ করে। ইমাম ফরহাদ হোসেন ফাহাদ একই উপজেলার আকিয়ারা গ্রামের মকবুল হোসেনের ছেলে এবং প্রবাসী কলিম উল্যাহ স্ত্রী একই উপজেলার মাঝিগাছা গ্রামের বাজার সংলগ্ন মফিজুল ইসলামের মেয়ে।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, স্থানীয় জনতা তাদেরকে উভয়কে আটক করে পুলিশকে সংবাদ দিলে আমরা তাদের উদ্ধার করি এবং প্রচলিত আইন মোতাবেক তাদের উভয়কে চাঁদপুর জেলহাজতে প্রেরণ করেছি।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব