
হাইমচরে লকডাউন অমান্য ও মাস্ক না পরায় জরিমানা
Link Copied Successfully!


হাইমচর উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী বেগম ৮ ব্যক্তির কাছ থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করেন।
শুক্রবার হাইমচর উপজেলা চরভাঙ্গা গ্রামের করোনাভাইরাস পজেটিভ ব্যক্তি লকডাউন অমান্য করায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সাত ব্যক্তি মাস্ক না পরায় দুই হাজার টাকা জরিমানা আদায় করেন।
তিনি বলেন, আপনারা প্রয়োজন ছাড়া বাহির হবে না। কেউ রাস্তায় বাহির অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক নিয়ে বাহির হবেন। যারা আইন অমান্য করবেন তাদের বিরুদ্ধে জেল ও জরিমানা করা হবে। আমাদের এ অভিযান প্রতিদিন চলমান থাকবে।


আভযিানে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার ফেরদৌসী বেগম, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজারসহ সেনাবাহিনীর কর্মকর্তারা প্রমূখ।




























