
গাছ চাপায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
Link Copied Successfully!


নীলফামারীতে গাছের নিচে চাপা পড়ে স্বামী ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার মধ্যরাতে সদর উপজেলার কন্দপুকুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার এন্তাজুল ইসলাম ওরফে ঘুটু মিয়া (৫০) ও তার স্ত্রী মমেনা বেগম (৪০)।


বিষয়টি নিশ্চিত করেছেন কুন্দপুকুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য আব্দুল ওয়াহাব।
স্থানীয়রা জানান, টিন শেডের ঘরে রাতে ঘুমাচ্ছিলেন তারা। এমন সময় ঝড়ো হাওয়ায় গাছ উপড়ে ঘরের ওপর পড়লে ঘটনাস্থলে মারা যান এ দম্পতি।
আব্দুল ওয়াহাব জানান, ঘুটু মিয়া অটোরিকশা চালাতেন। তাদের তিন সন্তান রয়েছেন।
সূত্র: যুগান্তর
H/N



























