কচুয়ায় ইউপি আ’লীগের মনোনয়ন প্রত্যাশী সাইফুর রহমান মুন্সি

Default User
শান্ত ধর, কচুয়া
আপডেটঃ মে ৬, ২০২১ | ১০:০১
Link Copied Successfully!

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কচুয়া উপজেলার ১০গোহট ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগ দলীয় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী যুবলীগের ১০নং গোহট ইউনিয়নের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ও শিক্ষানুরাগী মরহুম আব্দুল হাই মুন্সির সু-যোগ্য সন্তান সাইফুর রহমান মুন্সি।

ইউপি নির্বাচন উপলক্ষে তিনি এলাকায় জনসংযোগ, মতবিনিময় সভা, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক কার্যক্রম ও এলাকার উন্নয়ন মূলক সকল কর্মকা-ে নিয়মিত অংশগ্রহণ করছেন।
জানাগেছ, কচুয়া উপজেলার পালগিরি গ্রামের অধিবাসী বিশিষ্ট শিল্পপতি ও কচুয়া উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য, প্রবীণ আওয়ামী লীগ নেতা মরহুম হাজী আব্দুল হাই মুন্সী এলাকায় একজন দানবীর হিসেবে পরিচিত ছিলেন। তিনি রহিমানগর বাজারে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।

গত ২০১৬ সালে ১০নং গোহট উত্তর ইউনিয়নের নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হন। মরহুম আব্দুল হাই মুন্সি এলাকায় একজন দানবীর হিসেবে পরিচিত ছিলেন। তিনি করোনায় আক্রান্ত হয়ে ২০২০ সালে ৯জুন সোমবার সকাল ৯টায় ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।

বিজ্ঞাপন

তার এই সততা ও এলাকায় বিভিন্ন সেবামূলক কাজ সাধারণ মানুষ আজীবন স্মরণে রাখবেন। তার একমাত্র পুত্র ১০নং গোহট উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক দানবীর সাইফুর রহমান মুন্সি তাঁর বাবা মরহুম আব্দুল হাই মুন্সির অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য আসন্ন ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছে।
সাইফুর রহমান মুন্সি ব্যক্তি হিসেবে পরোপকারী, চিন্তাশীল, দানবীর ও পরিচ্ছন্ন ইমেজের মানুষ হিসেবে পুরো ইউনিয়নসহ উপজেলাতে খুবই পরিচিত ও সকলের প্রিয় মানুষ তিনি। এলাকার সমাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিকসহ নানামুখী উন্নয়নমূলক কর্মকান্ডে আগে থেকেই নিয়মিত অংশগ্রহণ করতেন। এলাকায় যথেষ্ট সুনাম রয়েছে তার।

সাইফুর রহমান মুন্সি বলেন, আমার বাবা ১০নং গোহট ইউনিয়ন সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম হাজী আব্দুল হাই মুন্সী এলাকায় একজন দানবীর হিসেবে পরিচিত ছিলেন। তিনি রহিমানগর বাজারে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন। বাবার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য
আমি এলাকার জনগণের সুখে দুঃখের সাথী হিসেবে দীর্ঘ দিন ধরে কাজ করে যাচ্ছি। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী।
তিনি আরো বলেন, উন্নয়নই আমার মূল লক্ষ্য। আমি নির্বাচিত হলে অসহায় মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করব। দুর্নীতি, মাদক, সন্ত্রাসসহ সব অন্যায় অনিয়মের বিরুদ্ধে ইউনিয়নের সবাইকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলব।’

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা