কচুয়া পুনরায় চেয়ারম্যান হতে চান জসিম উদ্দিন লিটন

Default User
শান্ত ধর, কচুয়া
আপডেটঃ এপ্রিল ২৬, ২০২১ | ১১:২২
Link Copied Successfully!

আসন্নন কচুয়া উপজেলার ৭নং সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন লিটন। মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়ার পাশাপাশি বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় সদর ইউনিয়নে চলমান উন্নয়ন কর্মকান্ড সমাপ্ত করতে পুনরায় নৌকা প্রতীকের প্রার্থী হতে চান। তিনি ২০১৬ ইউপি নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে পাঁচ বছর নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড করে আসছেন। পারিবারিক ভাবেই জসিম উদ্দিন লিটন ও স্বজনরা আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত।

ইউপি চেয়ারম্যান পদে দায়িত্বভার গ্রহণ পর থেকে এলাকায় ব্যাপক উন্নয়ন মূলক কাজ করেছেন। ইউনিয়ন পরিষদের বিভিন্ন এলাকায় কাচাঁ রাস্তা সংস্করণ,নতুন করে পাঁকা করন ও বয়স্ক, বিধবা,প্রতিবন্ধী, মাতৃকালীন ভাতাসহ মানুষকে নানা রকম সরকারী সুযোগ-সুবিধা দেয়ার ব্যবস্থা করেছেন। সরকারী সহায়তার পাশাপাশি ব্যাক্তিগত ও দলীয়ভাবে ইউনিয়নের প্রত্যেকটি এলাকার করোনা কালে ক্ষতিগ্রস্থ মানুষদেরকে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সামগ্রীসহ বিভিন্ন উপকরণ পৌঁছে দিয়েছেন।

এছাড়া মাদক ও সন্ত্রাস মুক্ত ইউনিয়ন গড়তে আন্তরিকভাবে মাঠে ভূমিকা রেখেছেন তিনি। চেয়ারম্যান হিসাবে দায়িত্বপালনকালে বিগত পাঁচ বছরে তার নেতৃত্বে সকল দলীয় কর্মসূচি বিপুল জনসমাগমের মাধ্যমে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাকজমকপূর্ণ পরিবেশে পালিত হয়েছে। কর্মীবান্ধব জননেতা হিসাবে আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরাও তাকেই পুনরায় চেয়ারম্যান হিসাবে দেখতে চান।

বিজ্ঞাপন

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন লিটন বলেন, সকলের সহযোগিতায় সদর ইউনিয়ন এলাকায় চোখে পড়ার মত উন্নয়ন কর্মকান্ড করেছি। দলের সকল কর্মসূচি নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ পালন করেছি। প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকান্ডকে তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে প্রাণপন চেষ্টা করে যাচ্ছি। চেয়ারম্যান হিসাবে আমার সফলতা আর দলের প্রতি নিরষ্কুশ আনুগত্য বিবেচনায় নিয়ে দলের হাইকমান্ড পুনরায় আমাকে মনোনয়ন দেবেন এটা আমার দৃড় বিশ্বাস।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব