কচুয়ায় নির্মিত হচ্ছে ‘আল্লাহ চত্বর’ নামে স্তম্ভ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ২০, ২০২১ | ৮:৫১
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া উপজেলায় মহান আল্লাহতায়ালার গুণবাচক ৯৯ নাম নিয়ে কচুয়ায় নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন আল্লাহ স্তম্ভ। উপজেলার কড়ইয়া ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ডুমুরিয়া বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন স্থানে এ স্তম্ভ নির্মাণের কাজ চলছে।

নির্মাণকাজ শেষে আনুষ্ঠানিকভাবে ‘আল্লাহ চত্বর’ নামে স্তম্ভটি উন্মোচন করা হবে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বর্গাকার স্তম্ভটিতে আল্লাহর গুণবাচক ৯৯ নাম আরবিতে ওপর থেকে নিচে লেখা হবে। এছাড়াও নিচে রয়েছে বর্গাকার বেদী, যা আবার দুই স্তরের গোলাকার বেদী দিয়ে পরিবেষ্টিত।

বিজ্ঞাপন

জানা যায়, স্তম্ভটি দুই ফুট বর্গাকার, যার উচ্চতা হবে ৩৮ ফুট। এর ৩৩ ফুটের মধ্যে লিপিবদ্ধ হবে আল্লাহর ৯৯টি নাম ও ওপরের পাঁচ ফুটে থাকবে ‘আল্লাহ’ লেখা। এ স্তম্ভটি নির্মাণে প্রায় পাঁচ লাখ টাকা ব্যয়ে হবে বলে মসজিদ পরিচালনা কমিটি জানায়।

আরো জানা যায়, মসজিদের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও ব্যাংকার মো. মোস্তাফা কামাল মিয়াজীসহ এ মসজিদের ইমাম মো. রফিকুল ইসলাম মিয়াজীর প্রচেষ্টায় এ স্তম্ভের নির্মাণকাজ চলছে।

স্থানীয়রা জানান, মোস্তাফা কামাল প্রথমবারের মতো জেলায় এমন একটি স্তম্ভ নির্মাণ করছেন। এটি তাদের মুগ্ধ করছে।

বিজ্ঞাপন

স্তম্ভটি নির্মাণের উদ্যোক্তা মো. মোস্তাফা কামাল মিয়াজী বলেন, এ মাসেই স্তম্ভটির নির্মাণকাজ শুরু হয়েছে। ধর্মীয় অনুভূতি থেকে স্তম্ভটি নির্মাণের উদ্যোগ নিয়েছি। আগামী দুই মাসের মধ্য এটির নির্মাণকাজ শেষ হবে। এছাড়া এটিতে লাইটিংও করা হবে।

মসজিদের ইমাম মো. রফিকুল ইসলাম মিয়াজী বলেন, এটি একটি ভালো উদ্যোগ। দেখলে স্বাভাবিকভাবেই মানুষ আল্লাহকে স্মরণ করবে। আমরা দেখেছি, সৌদি আরবের বিভিন্ন পথে পথে আল্লাহর নাম লেখা থাকে। এ থেকে মানুষের মনে আল্লাহর নাম স্মরণ হয়। তাই এমন একটি উদ্যোগ নেয়া।

সূত্র – জাগো নিউজ

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা