পরকীয়ার জেরে গৃহবধূকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে প্রেমিকের মৃত্যু

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ১৮, ২০২১ | ৮:৩০
Link Copied Successfully!

লক্ষ্মীপুরের রামগঞ্জে পরকীয়া সম্পর্কের অবনতি হওয়ায় গৃহবধূ নাছরিন আক্তার মৌসুমিকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় উত্তেজিত লোকজনের গণপিটুনিতে কথিত প্রেমিক মো. রাসেলেরও মৃত্যু হয়।

রোববার সকালে উপজেলার ভাটরা ইউনিয়নের জাফরনগর গ্রামের ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় মাকে বাঁচাতে গিয়ে ছেলে নাঈমুল ইসলাম গুরুতর আহত হয়। সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

নিহত নাছরিন ওই বাড়ির প্রবাসী সফিকুল ইসলামের স্ত্রী ও রাসেল একই এলাকার বলি মোল্লা বাড়ির ছিদ্দিকুর রহমানের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, রাসেলের সঙ্গে নাছরিনের পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। এতে রাসেলের মোবাইলে নাছরিনের কিছু ব্যক্তিগত ছবি ছিল। কয়েক মাস আগে রাসেল তার ব্যবহৃত মোবাইলটি অন্যত্র বিক্রি করে দেয়। ওই মোবাইলে থাকা নাছরিনের ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ নিয়ে নাছরিনের সঙ্গে রাসেলের বিরোধ চলে আসছিল। এ ঘটনাকে কেন্দ্র করেই নাছরিনকে রাসেল হত্যা করতে পারে বলে ধারণা স্থানীয়দের।

নাছরিনের মেয়ে উম্মে হাবিবা সিনথিয়া বলেন, রাসেল তার মাকে ফোন করে প্রায়ই বিরক্ত করত। আমাদের নতুন বাড়িতে একটি চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় রাসেলকে অভিযুক্ত করা হয়। এ নিয়ে আমার মায়ের সঙ্গে সে খারাপ ব্যবহার করত। চুরির ঘটনা নিয়েই বসতঘরে ঢুকে রাসেল মাকে কুপিয়ে হত্যা করেছে। পরে স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়।

বিজ্ঞাপন

সূত্র: যুগান্তর

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা