বেড়েছে শসা-বেগুনসহ সবজির দাম

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ১৬, ২০২১ | ২:৫১
Link Copied Successfully!

প্রতিবছর রমজান মাস এলেই বেড়ে যায় শসা, বেগুন ও পেঁয়াজের দাম। ব্যতিক্রম হয়নি এ বছরও। রাজধানীর বাজারগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে শসা ও বেগুন। উৎপাদন মৌসুম হওয়ায় পেঁয়াজের দাম তুলনামূলক কম রয়েছে। তবে গত সপ্তাহের তুলনায় পাঁচ টাকা বেড়েছে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দামও।

শুক্রবার (১৬ এপ্রিল) সকালে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, লকডাউনের মধ্যেই সাপ্তাহিক বাজার করতে এসেছেন বহু ক্রেতা। বেশির ভাগ ক্রেতার মুখে মাস্ক থাকলেও নেই বিক্রেতাদের মুখে। শারীরিক দূরত্ব মানছেন না কেউই। গ্রীষ্মের দাবদাহের মতোই উত্তাপ ছড়াচ্ছে সবজি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্য।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে বাজারে মানভেদে প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা, লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৯০ টাকা এবং গোল বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। চড়া দামে বিক্রি হচ্ছে অন্যান্য সবজিও। গত সপ্তাহের তুলনায় প্রতিটি সবজিতে দাম বেড়ে ১০ থেকে ৩০ টাকা।

সূত্র:যুগান্তর

বিজ্ঞাপন

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা