
ইলিশ ছাড়া বাঙালির উৎসব পয়লা বৈশাখ উদযাপন
Link Copied Successfully!


দরজায় কড়া নাড়ছে বৈশাখ। পয়লা বৈশাখ , সংস্কৃতি ও ঐতিহ্যের এক অংশ। এর অনুষঙ্গ হিসেবে যোগ হয় সাদা-লাল পোশাক আর পান্তা ভাতের সঙ্গে ভর্তা ও ভাজা ইলিশ। যদিও বাঙালি নিজেরাই নববর্ষ উদযাপনে জুড়ে নিয়েছে এই অনুষঙ্গগুলো। পাতে ইলিশ না হলে যেন তৃপ্তিই মেটে না বাঙালির।
এ বছরের চিত্রটা যদিও ভিন্ন। করোনা মহামারিতে অবরুদ্ধ চারপাশে বৈশাখ উদযাপনও খানিকটা ফিকে পড়ে গেছে। সেই সঙ্গে ইলিশ কেনায়ও নেই ক্রেতাদের ভিড়। তবে অসাধু ব্যবসায়ীরা অধিক লাভের আশায় ইলিশ নিধনে থেমে নেই। উচ্চ মূল্যে ইলিশ বিক্রির লক্ষ্যে চোখের আড়ালেই চলছে ইলিশ নিধন। যদিও এই বছর ক্রেতাদের কাছে ইলিশ পৌঁছে দেওয়াটা কষ্টসাধ্য।






























