POPULAR BD NEWS
Popular BD News Logo

ইলিশ ছাড়া বাঙালির উৎসব পয়লা বৈশাখ উদযাপন

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২১ | সময়: ২:১৫ অপরাহ্ণ

দরজায় কড়া নাড়ছে বৈশাখ। পয়লা বৈশাখ  , সংস্কৃতি ও ঐতিহ্যের এক অংশ। এর অনুষঙ্গ হিসেবে যোগ হয় সাদা-লাল পোশাক আর পান্তা ভাতের সঙ্গে ভর্তা ও ভাজা ইলিশ। যদিও বাঙালি নিজেরাই নববর্ষ উদযাপনে জুড়ে নিয়েছে এই অনুষঙ্গগুলো। পাতে ইলিশ না হলে যেন তৃপ্তিই মেটে না বাঙালির।

পয়লা বৈশাখ এলেই হিড়িক পড়ে ইলিশ কেনার। অথচ ইলিশের প্রজননকাল এই বৈশাখ। প্রতিবছর কয়েক দফা জোরালো ব্যবস্থা নেওয়া হয় ইলিশ নিধন রোধে। তবু যেন রেহাই নেই। কোনো না কোনোভাবেই ইলিশ ধরছে এবং বাঙালি তা দিয়ে বৈশাখও উদযাপন করছে।

এ বছরের চিত্রটা যদিও ভিন্ন। করোনা মহামারিতে অবরুদ্ধ চারপাশে বৈশাখ উদযাপনও খানিকটা ফিকে পড়ে গেছে। সেই সঙ্গে ইলিশ কেনায়ও নেই ক্রেতাদের ভিড়। তবে অসাধু ব্যবসায়ীরা অধিক লাভের আশায় ইলিশ নিধনে থেমে নেই। উচ্চ মূল্যে ইলিশ বিক্রির লক্ষ্যে চোখের আড়ালেই চলছে ইলিশ নিধন। যদিও এই বছর ক্রেতাদের কাছে ইলিশ পৌঁছে দেওয়াটা কষ্টসাধ্য।

পাতে ইলিশ থাকছে না, তাই বলে কি বৈশাখ হবে না? পয়লা বৈশাখ উদযাপনও হবে, বাঙালিরাও এই উৎসবে মেতে উঠবেন। করোনা আতঙ্ক থাকলেও, ঘরেই হবে এবার বৈশাখী উদযাপন। ইলিশ না হলেও বাঙালির পাতে থাকবে রুই, কাতলাসহ নানা মাছের আয়োজন। হবে মাছ দিয়ে তৈরি নানা স্বাদের নানা পদ।
সূত্র:জাগরণ
H/N
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন