
দেশে সর্বোচ্চ ৭৪ মৃত্যু, আক্রান্ত ৬৮৫৪ জন
Link Copied Successfully!


করোনায় এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড দেখল দেশ। আজ বৃহস্পতিবার করোনায় আক্রান্ত ৭৪ জন মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আর গত চব্বিশ ঘণ্টায় ৬ হাজার ৮৫৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এর আগে গত মঙ্গলবার করোনায় দেশে এক দিনে সর্বোচ্চ ৬৬ জনের মৃত্যু হয়েছিল।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।






























