POPULAR BD NEWS
Popular BD News Logo

দেশে সর্বোচ্চ ৭৪ মৃত্যু, আক্রান্ত ৬৮৫৪ জন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ৮, ২০২১ | সময়: ৫:১০ অপরাহ্ণ

করোনায় এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড দেখল দেশ। আজ বৃহস্পতিবার করোনায় আক্রান্ত ৭৪ জন মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আর গত চব্বিশ ঘণ্টায় ৬ হাজার ৮৫৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এর আগে গত মঙ্গলবার করোনায় দেশে এক দিনে সর্বোচ্চ ৬৬ জনের মৃত্যু হয়েছিল।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বুধবার সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। আর মৃত্যু হয়েছিল ৬৩ জনের।

সূত্র:প্রথম আলো

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন