কচুয়ায় গৃহবধু হত্যায় প্ররোচনাকারীদের শাস্তির দাবি 

Default User
শান্ত ধর, কচুয়া
আপডেটঃ এপ্রিল ৬, ২০২১ | ৯:০১
Link Copied Successfully!

কচুয়া উপজেলার পালাখাল গ্রামের লন্ডনী বাড়ির অধিবাসী সুলতান মিয়ার স্ত্রী তিন সন্তানের জননী আলোচিত রুমি বেগমের বিষপানে আত্মহত্যা প্ররোচনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তার পরিবার।

সোমবার স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে সরেজমিনে গেলে রুমি বেগম হত্যার সাথে জড়িত ও প্ররোচনাকারীদের দ্রুত শাস্তির দাবি জানান তার পরিবার। এসময় তার মা মনোয়ারা বেগম বলেন, আমার মেয়ে কখনো বিষপান করতে পারে না। তাকে বিষপানে বাধ্য করেছে স্বামী ও আসামীরা। আমি আমার মেয়ে হত্যার ন্যায় বিচার চাই। এসময় তিনি তার মেয়ে হারানোর বেদনায় এবং অবুঝ তিন নাতী নাতনির ভবিষ্যতের কথা ভেবে কান্নায় ভেঙ্গে পড়েন।

রুমির ভাই সুমন মিয়া জানান, ঘটনার দিন শনিবার আমার বোন আমাদের বাড়িতে ছিল। বিকালে তার বাড়িতে তাকে খবর দিয়ে নিয়ে দেখে বাড়ির লোকজন তুচ্ছ বিষয় নিয়ে তার বিরুদ্ধে সালিশ বৈঠক আয়োজন করে। ওই বৈঠকে চাচা শ^শুর আব্দুল করিমের কাছে ক্ষমা চাইতে বললে রুমি বেগম ক্ষমা না চাওয়ায় তাকে চরম অপমান-অপদস্ত ও মারধর করে। এক পর্যায়ে সে অপমানবোধ হয়ে রাতে বিষপানে আত্মহত্যা করে বলে সুমন মিয়া দাবি করেন।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, আমার বোনকে যারা আত্মহত্যায় বাধ্য করেছে আমি তাদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। এসময় তিনি দ্রুত আসামীদের গ্রেফতার করতে এবং রহস্য উদঘাটনে পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন।

কচুয়া থানার ওসি মো: মহিউদ্দিন বলেন, বাদীর মতামত অনুসারে তিনজনকে আসামী করা হয়েছে। তন্মেধ্যে ভিকটিমের স্বামী সুলতান মিয়াকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব