বিমানবন্দরে ট্রলির মধ্যে শিশু, মা নিখোঁজ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ২, ২০২১ | ৫:০৯
Link Copied Successfully!

আট মাস বয়সী কন্যাশিশু আজ শুক্রবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যারাইভাল বেল্টের পাশে একটি ট্রলিতে শুয়ে ফিডারে দুধ খাচ্ছিল। শিশুটির পাশে কাউকে খুঁজে পাওয়া যায়নি। বিমানবন্দরে কর্মরত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) শিশুটিকে উদ্ধার করে।

এপিবিএন সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজে ওই শিশুকে নিয়ে তার মা শাহজালাল বিমানবন্দরে পৌঁছান। সারা রাত শিশুটির মা অ্যারাইভাল বেল্টের পাশে শিশুটিকে নিয়ে বসেছিলেন। আজ সকাল থেকে মাকে আর পাওয়া যাচ্ছিল না। পরে এপিবিএন সদস্যরা শিশুটিকে সকাল নয়টার দিকে উদ্ধার করে।

উড়োজাহাজে আসা এক যাত্রী আসমা বেগমের বরাত দিয়ে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন (গণমাধ্যম) আজ সকালে  বলেন, শিশুটির মা সারা রাত কাঁদছিলেন এবং বলছিলেন সৌদি আরবে তিনি একজনকে বিয়ে করেছিলেন। এখন তিনি এই বিয়ে অস্বীকার করছেন।

বিজ্ঞাপন

এপিবিএনের কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, হয়তো লোকলজ্জার ভয়ে সকালে শিশুটিকে রেখে তার মা কোথাও চলে গেছেন। এখন তারা ভিডিও ফুটেজ দেখে শিশুটির মাকে শনাক্ত করার চেষ্টা করছেন। মাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। মাকে পাওয়া না গেলে শিশুটিকে কোনো আশ্রয়কেন্দ্রে রাখা হবে।

সূত্র:প্রথম আলো

h/n

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা