
কচুয়ায় সিএনজি চালকের মুক্তির দাবিতে প্রতিবাদ সভা


কচুয়ার বিতারা গ্রামের সিএনজি চালক মোহাম্মদ আলীর মুক্তির দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। রবিবার সকালে বিতারা গ্রামে এলাকার কয়েক শতাধিক নারী-পুরুষ একত্রিত হয়ে তার মুক্তির দাবিতে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,স্থানীয় ইউপি সদস্য ইউনুছ মুন্সী,আওয়ামীলীগ নেতা ডা: জাকির হোসেন,মিজানুর রহমান মিয়াজী,স্থানীয় অধিবাসী সিরাজুল ইসলাম,আক্তার বেপারী,কাউছার আলম রুবেল ও জেলে থাকা মোহাম্মদ আলীর স্ত্রী হাজেরা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, মোহাম্মদ আলী একজন সহজ সরল মানুষ। তিনি সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। তিনি গরু চুরি কিংবা কোনো অপরাধের সাথে জড়িত নয় বলেও এলাকাবাসী দাবি করেন।
উল্লেখ্য যে, সম্প্রতি কচুয়ার বিভিন্ন স্থানে বেশক’টি গরু চুরির ঘটনায় কচুয়া থানা পুলিশ বুধবার গ্রেফতার করে পরদিন সিএনজি চালক মোহাম্মদ আলীসহ ৯জনকে চাঁদপুরের জেলহাজতে প্রেরন করে।





























